জীবননগর প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে স্কুল পড়ুয়া ছাত্রদেরকে যৌন নিপিরনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জীবননগর উপজেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সেক্রেটারি এর বিরুদ্ধে। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নব দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় এই ঘটনা ঘটে।
জানা যায়, জীবননগর উপজেলার নব দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের প্রতিনিয়ত যৌন হয়রানি করে আসছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মখলেচুর রহমান বাদশা (৫৫)। লালসা জাগলেই পছন্দমত ছাত্রকে স্কুলের ছাদে ডেকে নিয়ে যৌন হয়রানি করতেন এই শিক্ষক। প্রস্তাবে রাজি না হলেই নানা ভাবে নির্যাতন করার অভিযোগও আছে এই শিক্ষকের বিরুদ্ধে। গত ১৪ সেপ্টেম্বর বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্যাতনের শিকার ৫ম শ্রেণীর শিশু (বিশেষ কারণে নাম গোপন করা হলো) জানান,আমাকে স্কুল ছুটি হওয়ার পর স্যার স্কুলে থাকতে বলেন। সবাই চলে যাওয়ার পরে স্কুলের শিড়ি ঘরে নিয়ে যায় আমাকে এবং পেন্ট খুলতে বলে। তখন আমি বলি আমি আমার আব্বার কাছে বলে দেব ও স্কুলে অফিসাররা আসলে আমি তাদের কাছে বলে দেব। তখন স্যার বলে অফিসাররা আমার কিছুই বলতে পারবেনা। অপর এক ছাত্র বলে স্কুল ছুটি হওয়ার পর প্রাইভেটে যাওয়ার নাম করে স্কুলে চলে আসবে এবং আমি স্কুলে আসলে আমাকে ছাদে ডেকে নিয়ে যায়। স্যার আমার গায় হাত দেয় ও চুমু খায় তখন আমি ভয় পেয়ে দ্রুত পালিয়ে যাই। এমন ঘটনা এলাকায় জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বাদশা
অভিযুক্ত শিক্ষক মোখলেসুর রহমান বাদশার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাচ্চাদের ডেকে বিভিন্ন সময়ে আদর করে চুমু দিতাম, এর বেশী কিছু না।


