অর্পন রকিঃ চুয়াডাঙ্গা’র জীবননগর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, জীবননগর পৌরসভা, জীবননগর সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ইজারাকৃত জীবননগর দোকান মালিক সমিতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা। আজ সকাল ১০টার সময় এ সংবধর্না জানানো হয় নবাগত এই জীবননগর উপজেলা নির্বাহী অফিসারকে।
এসময় জীবননগর পৌরসভার পক্ষ্য থেকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড কমিশনার জামাল হোসেন খকন, ৩নং ওয়ার্ড কমিশনার খকন, ৬নং ওয়ার্ড কমিশনার আবুল কাসেমসহ অনেকে।
জীবননগর সাংবাদিক সমিতির পক্ষ্য থেকে ফুলেল শুভেচ্ছা জানান, শামসুল আলম, জাহিদুল ইসলাম বাবু, জামাল হোসেন খকন, চাষি রমজান, নুর আলম, মিঠুন মাহমুদ, রমজান, অর্পন রকি।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ইজারাকৃত জীবননগর দোকান মালিক সমিতির পক্ষ্য থেকে ফুলেল শুভেচ্ছা জানান রফিকুল ইসলাম, মুন্সি নাসির, মশিউর রহমান, কাজি খালিদসহ অনেকে।
দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা পক্ষ্য থেকে ফুলেল শুভেচ্ছা জানান জাহিদুল ইসলাম বাবু ও মিঠুন মাহমুদ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম এর আগে সুনামগঞ্জের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৮ জুন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়ন করা হয়। তিনার গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর গ্রামে।
নবাগত ইউএনও আরিফুল ইসলাম, মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও উপজেলার সকল শ্রেণীর মানুষকেসঙ্গে নিয়ে জীবননগর উপজেলাকে আরো এগিয়ে নিতে চান বলে যানিয়েছেন।



