অর্পণ রকি: চুয়াডাঙ্গার জীবননগরে প্রতিনিয়ত বেড়েচলেছে করোনা রোগীর সংখ্যা। আর এজন্য সংকট দেখা দিতে পারে অক্সিজেনের। সেজন্য সাধারন মানুষের জীবনের কথা চিন্তা করে মঙ্গলবার  (০৬জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাইজিং গ্রুপের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহমুদ হাসান খাঁন বাবু নিজস্ব তহবিল থেকে জীবননগর উপজেলার অসহায় হতদরিদ্র রোগীদের জন্য বিনামুল্যে ব্যবহারের জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮টি অক্সিজেন সিলেন্ডার, ১০টি অক্সিমিটার ও ২হাজার মাস্ক  তুলে দেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা আক্তারের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহমুদ বিন হেদায়েত সেতু, জীবননগর থানা বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, জীবননগর পৌর বিএনপির সাবেক সভাপতি শাজাহান কবির।
পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, বিএনপি নেতা আবুল হোসেন তোয়া, জীবননগর থানা যুবদলের আহবায়ক ও সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েন, জীবননগর পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কমিশনার হযরত আলী, বিএনপি নেতা ইউনুস আলী, শফিকুল ইসলাম খেকা, আঃহামিদ, রফিউল , সাইফুল আশরাফ, হাসান, মিঠু, আমান ছাত্রদল নেতা জিল্লুর রহমার, রিমন, মিঠুনসহ অনেকে।