আতিকুজ্জামান চঞ্চল: চুয়াডাঙ্গার জীবননগর বাস স্ট্যান্ড চত্বরের সরকারী নির্দেশনা না মেনে চলাফেরা করায় এবং মাক্স ব্যবহার না করায় মঙ্গলবার দুপুরে, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮ জনকে নগত জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
এসময় ভ্রাম্যমান আদালত ১৮৬০ সালের ২৬৯ ধারাই ১৮ জনের কাছ থেকে নগত ২ হাজার ৪০-টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মুনিম লিংকন । সেই-সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট পথচারীদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ সহ জনসচেতনামূলক প্রচারণা করেন।