জাহিদ বাবু: জীবননগর উপজেলার কুলতলা-মোক্তারপুর মাঠে রাতের আধারে এক কৃষকের বাগানের ৪২ টি মাল্টা ও দার্জিলিং লেবুর গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি সোমবার রাতে সংঘটিত হয়েছে।

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা গ্রামের মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস বলেন, আমি কুলতলা-মোক্তারপুর মাঠে ১৫ বিঘা জমিতে মাল্টা ও দার্জিলিং জাতের লেবুসহ অন্যান্য ফলের আবাদ করেছি। আমি প্রতিদিনের মত সোমবার বিকালে বাগান পরিচর্যা শেষে বাড়ীতে চলে যায়। আবার পরের দিন মঙ্গলবার সকালে বাগানে গিয়ে দেখি যে, ১০টি দার্জিলিং কমলা লেবু ও ৩২টি মাল্টা লেবুর গাছ অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে দিয়েছে। আমার সাথে কারো তো শত্রুতা নেই, তবে কেন গাছ গুলো কেটেছে তা বুঝে উঠতে পারছিনা। দুর্বৃত্তরা গাছ কেটে দিয়ে প্রায় একলাখ টাকার ক্ষতি সাধন করেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনার ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। দুর্বৃত্তদের ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে।