জাহিদ বাবু : জীবননগরে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, ওসি সাইফুল ইসলাম, ধোপাখালী বিওপি কমান্ডার ও বেনীপুর বিওপি কমান্ডার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেদী মাসুদ । এ সময় উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি কর্মতা তহমিনা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা, সেলিম রেজা, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ও হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস।
সভায় উপজেলা চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেও মোকাবেলায় সকলকে সচেতন করার জন্য এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা, মাস্ক, পিপি ও হ্যান্ড স্যানিটাইজার সাধ্যমত উপজেলা পরিষদ থেকে সরবরাহ করা হবে। এছাড়াও পাবলিক প্লেস, হাট-বাজার, মসজিদ, মন্দিরে বাধ্যতামুলক ভাবে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য প্রশাসনকে অনুরোধ করেছে। সীমান্ত এলাকায় সাধারণ ব্যবসায়ীরা বিভিন্ন হাট- বাজার থেকে গরু ক্রয় করে অনেক সময় রাত হয়ে যায় যার জন্য তাদেরকে বিজিবি ক্যাম্পে যেয়ে গরু দেখিয়ে অনুমতি নিতে হয় যা অনেক ভোগান্তির । এ পর্যায়ে যাতে করে ব্যবসায়ীদের নিকট থেকে তথ্য নিয়ে রাখা যায় তার জন্য বিজিবিকে অনুরোধ করেন।
হাসাদহ ইউপি চেয়ারম্যান বলেন, হাসাদহে মাদকের প্রভাব বেশী এবং স্কুল বন্ধ থাকায় ৮ম থেকে ১০ম শ্রেণির ছাত্ররা চায়ের দোকানে আড্ডা জমায়। সীমান্ত ইউনিয়ন চেয়ারম্যান বলেন, বিজিবি পুলিশ ও র্যাবের সহযোগিতায় আগে যারা মটর সাইকেল যোগে সীমান্ত এলাকায় ফেনসিডিল খেতে আসতো তা এবং প্রায় ৯০% বন্ধ হয়েছে তবে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। বাঁকা ইউপি চেয়ারম্যান বলেন, বাল্য বিবাহ বন্ধের ব্যাপারে উপজেলার প্রতিটি বিবাহ রেজিষ্টিারকে সতর্ক করার ব্যবস্থা করতে হবে। ৯নং ওয়ার্ডের অধিবাসী সম্প্রদায় যারা নিজেরা তৈরি করে মদ খায় এবং সরবরাহ করে। যে সব স্কুলে নাইট গার্ড নেই সেই সব স্কুলে মাদকের আসর বসে। তা ছাড়া এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। মেডিকেল অফিসার মেহেদী মাসুদ বলেন, আমরা যখন রোগী দেখি তার মধ্যে ৭০জনই মাস্ক বাদে স্বাস্থ্য সেবা নিতে আসে, তার পরেও জীবনের ঝুকি নিয়ে রোগী দেখতে হয়।
মাধবখালী বিজিবি ক্যাম্প কমান্ডার বলেন বিজিবি অক্টোবর মাসে মাদক আটক করেছে ৬ লক্ষ ৬৭ হাজার ১শ’ ৫৮ টাকার। বেনিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জানান বিজিবি অক্টোবর মাসে ৫লক্ষ ৬৪ হাজার ২শ ৮৫ টাকার মাদক দ্রব্য আটক করেছে তিনি আরো জানান ইউপি চেয়ারম্যানসহ জনগন যদি সহায়তা করে তাহলে আমরা আরো কমিয়ে আনতে সক্ষম হবো ইনাশাআল্লাহ। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা জানান, যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসবেন তারা ৫টাকার টিকের পরিবর্তে ২ বাড়িয়ে দিলে উক্ত টাকা দিয়ে মাস্ক ক্রয় করে যারা মাস্কবিহীন যাবেন তাদের জন্য মাস্ক বিতরণ করার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি উপজেলা পরিষদের মাধ্যমে মাস্ক বিতরন করার জন্য অনুরোধ করেন। জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু বলেন, ট্রাফিক আইল্যান্ডে যারা পোষ্টার বা ব্যানার টাঙানো আছে সেগুলো দ্রুত অপসারনের ব্যবস্থা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। ছাড়াও মহাসড়কে যাত্রিবাহী ইজিবাইক, পাখিভ্যানে ব্যবহৃত এলডি বাল্ব বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সেই সাথে তিনি জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে একজন নিয়মিত ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
নির্বাহী অফিসার জানান গত মাসে উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়েছে ৯টি, জরিমানা আদায় করা হয়েছে ৬১ হাজার ৪শ’ ৩০ টাকা, বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে ৪ জনকে। উপজেলা নির্বাহী অফিসার আরো জানান উপজেলার ইজি বাইকগুলো মহাসড়কে উঠতে পারবে না এবং প্রতিটি গাড়িতে হলুদ রং ইতি মধ্যে ৯১% সম্পন্ন হয়েছে বাকীগুলোকে বাধ্যতামুল দ্রুত নিশ্চিত করতে হবে। জীবননগর সাংবাদিক সমিতির সভাপতির অভিযোগের বিষয়টি তিনি দেখবেন বলে জানান।
জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এলাকায় শুকনো মৌসুমে চুরি-চামারি বৃদ্ধি হতে পারে, কারণ শুকনো মৌসুমে তারা পালানোর সুযোগ পেয়ে থাকে। সেজন্য বিট পুলিশিংয়ের মাধ্যমে রায়পুর, আন্দুলবাড়ীয়াসহ বিভিন্ন এলাকায় গ্রাম ডিউটি চালু করা হবে বলে তিনি জানান। হাসাদাহ ইউপি চেয়ারম্যানের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিষয়গুলো তিনি দেখবেন।


