জাহিদুল ইসলাম মামুনঃ ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদ' র নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট- এর ৪০৯ তম আন্দুলবাড়ীয়া শাখা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ।
আজ বুধবার সকাল ১১ টায় আন্দুলবাড়ীয়া বাজারের সরকার প্লাজায় নিচ তলায় ব্র্যাক ব্যাংক, এজেন্ট ব্যাংকিং আন্দুলবাড়ীয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সাধরণ মানুষের দৌড় গোড়ায় বাংলাদেশ সরকারের সকল সেবা পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশকে এগিয়ে নিতে প্রথম আধুনিক প্রযুক্তির সাহায্যে ডিজিটাল বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠাতা করেন। বাংলাদেশ এখন দিনদিন উন্নয়ন- সমৃদ্ধিতে ধাপে- ধাপে এগিয়ে যাচ্ছ।
তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, জেলা ও উপজেলার বাসীর নিকট ইতিমধ্যে ঐতিহ্যবাহী বাজার বা বৃহত্তম বাজার হিসেবে আন্দুলবাড়ীয়া সুপরিচিত পেয়েছেন। আন্দুলবাড়ীয়া ইউনিয়নটি অনেক সম্ভাবময় কৃষি,ব্যবসা- বাণিজ্যের দিক দিয়ে অনেক- অনেক এগিয়ে। আগামীতে আন্দুলবাড়ীয়া ইউনিয়নটি একটি পৌর সভা হওয়ার প্রত্যাশা করেন। ইতিমধ্যে আন্দুলবাড়ীয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র হয়েছে। আরো এগিয়ে যাবে বলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ।
আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজী আয়েশা সুলতানা লাকী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী,যুগ্ন- সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি মুন্সী আমিনুল বাশার কবু, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন,ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ঝিনাইদহের রিজওনাল ম্যানেজার (আর.এম) সুমম রেজা, চুয়াডাঙ্গা ম্যানেজার শরিফুল ইসলাম, জীবননগর ম্যানেজার কামরুজ্জামান, এজেন্ট ব্যাংকিং মাগুরা শাখার অফিসার নিজাম উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক আন্দুলবাড়ীয়া শাখার পরিচালক আনোয়ার হোসেন, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সহ- সভাপতি মোহাম্মদ আলী মিন্টু, সাবেক সহ- সভাপতি শেখ আসাউল ইসলাম হাজী গোলাপ,সাবেক সহ- সম্পাদক খান তারিক মাহমুদ, ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা মোল্লা হাসিবুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের সুজন আলী,এবি নেটওয়ার্ক ও মমি ফার্ম লিঃ পরিচালক তাহের খান তালাত, আরআরএফ সমবায় সঞ্চয় সমিতির তাশাহুদ বাবু,শাহিন উদ্দীন সহ ব্র্যাক ব্যাংকের সকল কর্মকর্তা - কর্মচারী ও আন্দুলবাড়ীয়া বাজারের সকল ব্যবসায়ী, সূধী,শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া গ্রামের কৃতি- সন্তান,বিশিষ্ট সমাজ সেবক ও ব্র্যাক ব্যাংকের পরিচালক আবু সামা বাবু।উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফেজ মোঃ আব্দুস সামাদ।উক্ত অনুষ্ঠান টি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়ার ৩ টি ওয়ার্ড লোকমোর্চার সভাপতি মোল্লা মোঃ মোতাহারুল ইসলাম চঞ্চল।


