বরগুনা প্রতিনিধি :


 বরগুনার আমতলীতে বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ গেটে বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন-সহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে আমতলী উপজেলা মহিলা পরিষদের উদ্যোগে মানবন্ধন কর্মসূচিত অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে অংশগ্রহণ করেন ,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। আমতলী সরকারী কলেজের অধ্যাপিকা রেহেনা মাহবুব, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা , নারী নেত্রী মুকুল বেগম, শিউলি মালাসহ উপজেলার সচেতন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


 মানবন্ধনে বক্তারা দ্রততম সময়ে ধর্ষকদের

দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান ।