সোহেল চৌধুরী , ঝিনাইদহ প্রতিনিধি :


কালীগঞ্জে কন্যা সন্তানের “মা” হলেন মানুষিক প্রতিবন্ধী বাবা হলেন না কেউ, সদ্য প্রসূত ওই সন্তানের পিতার দাবি নিয়ে কেউ এগিয়ে আসেনি।

শুক্রবার (০২/১০/২০২০ ইং) বিকেলে অজ্ঞাত মানুষিক এক প্রতিবন্ধী নারী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।শিশুটির পিতার দাবি নিয়ে এখনও কেউ এগিয়ে আসেনি তার পাশে।

তবে খবর পেয়ে সন্ধ্যায় ঝিনাইদহের মানবিক জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বনা রানি সাহা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান শিশুটিকে দেখতে।

সেসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ শিশুটিকে বুকে তুলে নেন এবং মা ও সন্তানের চিকিৎসার ব্যবস্থা করেন।

আমজাদ হোসেন নামে এক দিনমজুরের পরিবার ওই প্রতিবন্ধীর সার্বিক সহযোগিতা করছেন।