পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় প্রতিবন্ধী কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে আব্দুল মাবুদ (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পূর্ব মেহেরনামা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল মাবুদ একই এলাকার  মৃত আবুল কাশেমের ছেলে বলে জানা যায়।

বিষয়টি স্থানীয় মেম্বার,সমাজপতি  ও গণমান্য ব্যক্তিবর্গরা মিমাংসা করে দেওয়ার কথা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে  যাচ্ছে। কিশোরীর পরিবার থানায় অভিযোগ করতে চাইলে তাঁকে মারধরের হুমকি দিয়ে থেমে রেখেছে অভিযুক্ত আব্দুল মাবুদ।


তথ্য সংগ্রহে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭ টার দিকে প্রতিবন্ধী কিশোরী শাহিদা আক্তার পাশের একটি দোকানে বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আনতে যায়। প্রতিমধ্যে ফেরার পথে পাশের একটি নির্জন জায়গায় নিয়ে মুখ চেপে ধরে  কিশোরী শাহিদা আক্তারকে ধর্ষণ করে অভিযুক্ত আব্দুল মাবুদ। স্থানীয় লোকজন বিষয়টি জানার পর এগিয়ে আসলে আব্দুল মাবুদ ঘটনাস্থল ত্যাগ করে।

কিশোরীর পিতা আব্দুল মালেক বিষয়টি নিয়ে থানায় যাওয়ার চেষ্টা করলে তাকে হুমকি দিয়ে থামিয়ে দেওয়া হয়। স্থানীয়  মেম্বার ,সমাজপতি ও গণমান্য ব্যক্তিবর্গরা বিষয়টি মিমাংসা করার কথা বলে বৈঠকের নামে নানা অজুহাত দেখিয়ে সময় পার করার চেষ্টা করতেছে।


কিশোরীর পিতা আব্দুল মালেক বলেন, আব্দুল মাবুদ আমার প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে শর্বনাশ করেছে। সে এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাঁর বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস করছে না। আমি গরীব অসহায় বলে কেউ অপরাধীর বিচার করছেনা। ঘটনার পরপরই  আমি থানায় অভিযোগ করতে চাইলে তাঁরা আমাকে হুমকি দেয়। স্থানীয় ইউপি সদস্য, সমাজপতি ও গণমান্য ব্যক্তিবর্গরা বিষয়টি  আপোষ করে দেওয়ার কথা বলে আমাদের দীর্ঘ দিন ধরে ঘুরাচ্ছে। আমি আমার  মেয়ের শর্বনাশকারীর উপযুক্ত শাস্তি চাই।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, আমি অভিযোগ আমলে নিয়ে ঘটনার তদন্ত করার জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। অপরাধ প্রমাণিত হলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে ।