নাহিদ সরদার, বানারীপাড়া প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়ায় পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মালের উদ্যোগের পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সুস্থতা কামনায় গতকাল জুম্মার নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিন কুন্দিহার জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ডা: খোরশেদ আলম সেলিম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল ইসলাম করিম মাল, যুবলীগ নেতা মোঃ মুরাদ সহ বিভিন্ন মুসল্লীগন উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মোঃ ফিরোজ হোসেন।


