![]() |
কলমেঃ কে এ কংকন |
তুমি বাঙালির সন্তান,
বাংলাদেশ তোমার জন্য
তুমি শেখ মুজিবুর রহমান ।
৫২-র কথা ভুলিনি গো
ভুলিনি তোমায় আমরা,
তোমার সাহসেই জয়ী হয়েছি
তোমায় মানি নেতা ;
তাইতো বলতে পারি মায়ের ভাষায় কথা ।
৬-দফায় ছিলে,তুমি সরার শীর্ষে
৬৯-রেও কম নও তুমি,
রার রার রেগেছে পাকবাহিনী
অভিযোগ দিয়েছে, ঘর ছাড়িয়েছে
প্রতিবারি জেল খেটেছো তুমি ।
ইতিহাসের পাতা ভরলো,
৭১-এর ৭-ই মার্চ।
তোমার ভাষণে মহা আন্দোলন,
গর্জে উঠলো বাঙালি,
গর্জে উঠলো ত্রিভুবন ।
তোমার জন্য হয়েছে এদেশে স্বাধীন,
যে যাই বলুক!
বাঙালির কম্য নয়,
মেটানো তোমার ঋণ ।
৯-টি মাস যুদ্ধ শেষে ১৬-ই ডিসেম্বরে,
বিজয়ের নিশান উঠলো হাতে,উড়লো বাতাসে,
স্বাধীনতা পেলো এদেশ,
মহা আড়ম্বরে ।
তুমি এনে দিলে এক রক্তক্ষয়ি বেশ;
নির্মমতায় রক্ষা পেয়ে
আজ বলতে পারি,
মোদের সোনার বাংলাদেশ ।
তুমি বীর,তুমি বাঙালির শ্রেষ্ঠ সন্তান,
বঙ্গবন্ধু উপাধিতে
এই স্বাধীন বাংলাদেশ,
কেবল তোমারি অবদান ।
তুমি বাঙালির পিতা
তুমি আওয়ামীলীগের নেতা,
তুমি জাতির জনক বঙ্গবন্ধু,
তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা অতীব সিন্ধু সিন্ধু ।


