বানারীপাড়া প্রতিনিধি :  ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা  বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) এলাকায় আসেন  সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।  সোমবার ৫ অক্টোবর দুপুর ৩টায় গাড়ি যোগে ঢাকা থেকে এসেই বানারীপাড়ার নিজ বাড়িতে না গিয়ে প্রথমে চাখারে চলে যান। সেখানে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপি'র সাবেক চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম টুকুর মায়ের কবরের পাশে মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। 

এ সময় চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা মনির হোসেন সহ প্রমূখ তিনার সাথে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু'র মা কুলসুম গনি (৭২) গত রবিবার ৪ অক্টোবর দুপুর ১২টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ৫ অক্টোবর সকাল ৯টায় চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।