মোঃ আব্দুল হান্নান: ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন জেলা পেরিয়ে স্বাস্থ্য সেবায় জাতীয় পর্য্যায়ের আলোচনায় পরিণত হয়েছে। ১৯৭২ সালে প্রতিষ্টিত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এতদিন বিরাজ করছিল জরাজীর্ণ অবস্থা।

২০১৯ সালের ২৩ মার্চ অত্র হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হিসেবে ডাঃ অভিজিৎ রায় যোগদানের নাসিরনগর আসন থেকে বি,এম,ফরহাদ হোসেন সংগ্রাম সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকে অত্র ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সেটি স্বাস্থ্য সেবার এক নতুন ধার খোলতে থাকে।

নাসিরনগরবাসীর স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে দুজন মিলে এ হাসপাতালের উন্নয়নের জন্য বিভিন্ন ভাবে চিন্তা শুরু করেন। ডাঃ অভিজিৎ রায় হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সংসদ সদস্যকে বুঝাতে সক্ষম হয়।অভিজিৎ রায়ের পরামর্শ মাথায় নিয়ে মাননীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি মহোদয় অত্র হাসপাতালের উন্নয়নে মনোনিবেশ করেন।

যিনি নাসিরনগরের এমপি হওয়ার পর থেকেই হাসপাতাল টি কে নিয়ে স্বপ্ন দেখতেন। নাসিরনগরের জনগণের স্বাস্থ্য সেবার জন্য যেন বাহিরে যেতে না হয়। হাসপাতালের আই,সি,ও বেড উদ্ভোধন করতে বলেন,আমি ২৫০ শয্যা বিষিষ্ট ব্রাক্ষণবাড়িযা হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে ৮০ জন আর ৫০ শয্যাবিশিষ্ট নাসিরনগর হাসপাতাল পরিদর্শনে এসে ৬০ জন রোগী দেখতে পাই। কথা হয় নাসিরনগরে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সাথে।

তিনি বলেন -একমাত্র এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে নাসিরনগরের স্বাস্থ্য সেবার খাত। ডাঃ অভিজিৎ রায় আরো বলেন-দেশের ৪২১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ৬৯.১৬ পয়েন্ট পেয়ে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেংকে ৭৫ তম।রেংক দেখে মনে হচ্ছে যার আসে পাশে রেংকে জেলার আর অন্য কোনো হাসপাতাল নেই।

বর্তমানে হাসপাতাটিকে ১০০ শয্যায় ও ১০ বিশিষ্ট গুনিয়াাউক হাসপাতালটিকে ২০ শয্যায় পরিনত করার কাজ চলছে।সমস্ত কাগজপত্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ৬ সেপ্টেম্ভর রোজ রবিবার অত্র হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিদর্শন টিমও আসার কথা রয়েছেন।ডাঃঅভিজিৎ রায়, বলেন আমাদের হাসপাতালে যে টেষ্টা গুলো হয় সে গুলো হল-RBS ৬০টাকা। HBSAg ১৫০টাকা। CBC (Tc DC ESR Hd) ১৫০টাকা। R/A-৬০টাকা। ASO titer-১০০টাকা। Urine R/ME ২০টাকা। Urine for P/T-৮০টাকা। Widal teas-৮০টাকা। BloodGrouping-৫০টাকা।

এটেস্ট গুলো সাধারণ জনগণ কম মূল্যে করে যথেষ্ট উপকৃত হবে। উপজেলা লেভেল হাসপাতালে ICU ও Kidzone এক অসাধারণ স্বাস্থ্য সেবার সহায়ক শক্তি বলেও জানান তিনি।