মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে বিজিবি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট ২০২০ তারিখ আনুমানিক ২১০০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র দক্ষিণ রহমতের বিল এলাকায় মোঃ কামাল মিয়ার বাড়ীতে পাচারের উদ্দেশ্যে বার্মিজ ইয়াবা রয়েছে।


উক্ত সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র একটি চৌকস টহলদল রহমতের বিল এলাকায় গমন করে এবং স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কামালের বাড়ী তল্লাশী করে তার ছোট ভাই মোঃ জামাল উদ্দিন (২২), পিতা-মোঃ কলি মোল্লা, গ্রাম-দক্ষিণ রহমতের বিল, পোঃ-বালুখালী, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজারকে আটক করে। পরবর্তীতে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত বাড়ীর উঠানে গর্ত করে অতিকৌশলে লুকায়িত অবস্থায় নিম্নবর্ণিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়:

ক। বার্মিজ ইয়াবা-৫০,০০০ পীস, মূল্য-১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা)।
খ। দেশীয় অস্ত্র (রামদা)-০২ টি, মূল্য-১,০০০/- টাকা।

আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১,৫০,০১,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ এক হাজার টাকা)। আটককৃত মালামালসহ আসামীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। উক্ত মামলায় নিম্নবর্ণিত ০৪ জন পলাতক আসামী রয়েছে:

ক। মোঃ কামাল (৩২), পিতা-মোঃ কলি মোল্লা।
খ। মোঃ মনজুরুল (৩৫), পিতা- মোঃ আনোর আলী।
গ। মোঃ ফারুখ (২৮), পিতা-মৃত হোসেন আলী।
ঘ। মোঃ জানে আলম (২৬), পিতা-মৃত হোসেন আলী। সকলের গ্রাম-দক্ষিণ রহমতের বিল, পোঃ-বালুখালী, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার।