জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আজ ১৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় জীবননগর বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জীবননগর উপজেলা শাখা'র উদ্যোগে মানববন্ধন।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট জীবননগর উপজেলা শাখার সভাপতি শ্রী অনন্ত হালদার বলেন যে, শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা'র ৫ দিন ব্যাপি উৎযাপন হয়ে থাকে। আমাদের এই পূর্জা উপলক্ষ্যে ১ দিনের সরকারি ছুটি থাকে। কিন্তু ১ দিনের ছুটি থাকায় আমরা পরিবারের সাথে উৎসব করে কর্মস্থলে ফিরতে অনেক কঠিন হয়ে পড়ে এবং উৎসব সঠিকভাবে উৎযাপন করতে পারি না। তাই আমরা চাই আমাদের পূজা উপলক্ষে সরকারি ভাবে ৩ দিনের ছুটি দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচী।

এসময়  উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পুরোহিত ডা. প্রশান্ত কুমার।, সহসম্পাদক শ্রী  আনন্দ কর্মকার, সাংগঠনিক সম্পাদক শ্রী অসিত কুমার, সহ সাংগঠনিক সম্পাদক শ্রী অনন্ত দাস, সদস্য শ্রী সত্যেন দাস, সদস্য শ্রী সবুজ দাস, সদস্য শ্রী নির্মল, সদস্য উজ্জ্বল দাস সহ প্রমূখ উপস্থিত ছিলেন।