লেখা: নাইমুর রহমান 
নব সূরে পাখির দল

কিচিরমিচির  ডাকে,

নদী ভরা জলে টলমল 

শত ফুল আছে ফুটে।


কচুরিপানায় ভরে গেছে

ডুবা, নদী, খাল, বিল,

পদ্ম,শাপলা ফুটে আছে

কলমিলতা করেছে মিল।


প্রকৃতিজুড়ে পাখির গান

জল ভরা নানা মাছ,

বাতাস  বহে  শনশন 

লতাপাতা করে ছন্দ নাচ্।


ধান লাগাতে ব্যাস্ত চাষী

কাঁদা ভরা মাঠ-ঘাট,

চাষীর মুখে কমল হাসি

জাগ্ দিচ্ছে সোনালি পাট।


প্রকৃতি ফিরেছে সবুজ রুপে

সব ময়লা গেছে ধুয়ে,

রাত  হলে জোনাকি প্রদীপে

অন্তর  যায়  ছুয়ে।


বর্ষায়  বৃষ্টিই  সৌন্দর্য 

কাঁদা-মাটির কোলাহল, 

প্রকৃতিজুড়ে নিবিড় ধৈর্য্য

চারিদিকে জল আর জল।