স্টাফ রিপোর্টার : ঢাকা মাজার রোড ও গাবতলী থেকে দর্শনা ও চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পরিবহনে আজ ১ সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়া না নেওয়ার ও স্বাস্থ্যবীধি না মানার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা।
সরজমিনে গিয়ে জানাগেছে, রয়েল এক্সপ্রেস, জে আর পরিবহন, পূর্বাশা পরিবহন, দর্শনা ডিলাক্স, জে লাইন সহ সকল পরিবহণ তাদের এই ইচ্ছামতো বাসভাড়া বেশি নিচ্ছে। পূর্বের বাসভাড়া ৪৫০/- টিকিটের মূল্য বর্তমানে ৫০০/- টাকা নিচ্ছে। অতিরিক্ত আরও ৫০ টাকা বেশি নিচ্ছে বলে জানা গেছে।
সূত্রে জানাগেছে, বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও মন্ত্রাণালয় এর নিয়ম করেছিলো ১ সেপ্টেম্বর থেকে দেশের সকল পরিবহণ পূর্বের ভাড়া নিবে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সাধারণ যাত্রীকে গুনতে হচ্ছে পূর্বের ভাড়া থেকেও বাড়তি টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক রয়েল এক্সপ্রেস এর এক যাত্রী বলেন যে, আমি যখন রয়েল এক্সপ্রেসে টিকিট বুকিং দেই তখন আমাকে ফোনে বলে ৪৫০/- টিকিটের মূল্য, কিন্তু যখন টিকিট ক্রয় করি তখন আমার নিকট থেকে অতিরিক্ত আরও ৫০ টাকা বেশি নিয়ে সর্বমোট ৫০০/- নেয় বলে অভিযোগ করেছেন। তিনি আরও বলেন যে, রয়েল এক্সপ্রেসের গাড়ির সুপার ভাইজার কে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করবার কথা বললে তিনি বলেন যে, সরকার এসব নিয়ম তুলে দিয়েছে।
বাসভাড়া বেশি নেওয়া বিষয়ে পরিবহনের একজন কাউন্টার মাস্টার বলেন যে, আমাদের পূর্বের ভাড়া ছিলো ৫৫৫/- টাকা, আমরা আগে সকল যাত্রীর নিকট থেকে কম নিয়ে ৪৫০/- টাকা নিতাম। কিন্তু গত ৩১ আগস্ট মালিক সমিতি মিটিং করে ৫০০/- টাকা বাসভাড়া নির্ধারণ করেছে।


