আলমডাঙ্গা  প্রতিনিধি:  আলমডাঙ্গা প্রানী সম্পদ কর্মকর্তার অফিস কক্ষে উপজেলায় গাভী, মুরগী, হাসপালন কারী খামারিদের প্রণোদনা প্রদানের সাংবাদিকদের অবহিত করণ সভা অনিষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রাণী সম্পদ অফিস কক্ষে খামারীদের সঠিক তালিকা প্রস্তুত বিষয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী। এসময় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি একটি প্রনোদনার তালিকা প্রস্তুত পুর্বক সকল সাংবাদিক দের সামনে তুলে ধরেন। সাংবাদিকগন প্রশ্নের জবাবে প্রাণী সম্পদ কর্মকর্তা  ডাঃ আব্দুল্লাহিল কাফি জানান, আমরা আমাদের কর্মিদের মাধ্যমে এবং ইউএনও স্যার আমার বাড়ী আমার খামারের কর্মিদের দিয়ে তালিকা প্রস্তুত করেছেন। 

এছাড়াও এই তালিকা প্রন্তুতের পর চেয়ারম্যানদের সাথে সর্বশেষ বৈঠকের পর যদি কোথাও বাদ দেওয়া বা সংযোজন করার প্রয়োজন হয় সেটা করা হবে। আমরা চেস্টা করছি স্বচ্ছতার মাধ্যমে তালিকা প্রনয়ন বরতে। 

অবহিতকরণ সভায় আরো ঊল্লেখ করা হয় যাদের বিদেশী ৫থেকে ৬ টি দুধ দেওয়া গাভী থাকবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।এদের মধ্যে প্রায় ১ হাজার জনকে প্রনোদনার টাকা দেওয়া হবে।এ ছাড়াও যদি বিদেশী গাভী না থাকে তাহলে দেশী গাভী যে গাভী দুধ দেয় তাদের কে প্রনোদনার টাকা দেওয়া হবে।সোনালী মুরগী,ব্রয়লার মুরগী ও লেয়ার মুরগী খামারি দের প্রনোদনা দেওয়া হবে।এবং হাস পালনকারি খামারিদেরও প্রনোদনার টাকা দেওয়া হবে বলে জানান।মুরগী প্রায় ১হাজার খামারি ও ৫ শত হাস খামারিদের মধ্যে প্রনোদনা দেওয়া হবে বলে জানান।তবে তালিকা চুড়ান্ত করতে আরো যাচাই বাছাই করা হবে।এ সময় উপস্থিত ছিলেন উপ‌জেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা.শাহাদৎ জামান আল বেলা‌লের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন   প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মর্তা ডা. শ‌রিয়ত উল্লাহ, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ‌হিদুল ইসলাম, না‌সির উ‌দ্দিন, আবুল কা‌সেম, মোসাব আলী।সাাংবাদিক দের মধ্যে উপস্থিত ছিলেন,প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সম্পাদক হামিদুল ইসলাম আজম,সহ-সভাপতি আতিয়ার রহমান মুকুল,জামসিদুল হক মুনি,যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস,সাংবাদিক শরিফুল ইসলাম,গোলাম সরোয়ার সদু,মাসুদ রানা তুহিন প্রমুখ।