জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুরে আজ ২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায়  মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।


সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি'র অধিনস্ত রাজাপুর বিওপির হাবিলদার মো: আবুল বাশার এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মানিকপুর মাঠের মধ্যে  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।