সময় বাংলা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম আজ সকাল সাড়ে ১১টার সময় পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গায় অত্যাধুনিক "পুলিশ হেয়ার ড্রেসার" উদ্বোধন কররছেন।
অত্যাধুনিক এই হেয়ার ড্রেসার উদ্বোধনের ফলে জেলা পুলিশ চুয়াডাঙ্গায় কর্মরত অফিসার-ফোর্সদের এখন থেকে আর বাইরে যেয়ে হেয়ার কাটিং করার প্রয়োজন হবে না।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু তারেক, সিনিয়ার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জনাব আবু রাসেল সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।



