বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডঃ এ কিউ এম মাহবুব।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
আজ( ২ রা সেপ্টেম্বর) বুধবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন বশেমুরবিপ্রবির সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।
পরে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু প্রায় এক বছর পার হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে কাউকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।


