স্টাফ রিপোর্টার: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে দেশের সমস্ত স্থানে পৌর নির্বাচনে মাঠে ময়দানে গণসংযোগে নেমেছে মেয়র প্রার্থীগণ।
চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভার মেয়র পদে সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামগঞ্জে গত ০১ সেপ্টেম্বর থেকে জোরালো ভাবে গণসংযোগ করছেন বলে জানাগেছে।

এই বিষয়ে জীবননগর পৌরসভার মেয়র পদ প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন যে, আমি বিগত দিনে পরপর তিনবার নির্বাচিত ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলাম। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ জীবননগর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক এর দ্বায়িত্ব পালন করছি। জীবননগর পৌরসভার সকল মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি। আগামী নির্বাচনে বিজয়ী হলে জীবননগর পৌরসভাকে একটি মডেল পৌরসভা গড়ার চেষ্টা করব।


