স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ আয়োজনে ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র ৭৪ তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭৪টি বৃক্ষ রোপন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে যোহরবাদ দোয়া মাহফিল ও দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ এবং রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে প্রর্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সভাপতি সনজিত চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্র সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।