জাহিদুল ইসলাম মামুনঃ মুহাম্মদিয়া দারুল উলুম ক্বওমী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মুহাম্মদিয়া দারুল উলুম কাওমী মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং পরিচালনা কমিটির মেয়াদ শুক্রবার(১১ সেপ্টেম্বর) শেষ হয়েছে। সাময়িক দায়িত্বভার গ্রহণ করলেন উক্ত মাদরাসার মুহতামিম মুফতি শাব্বির আহমদ। শুক্রবার বিকেলে সাড়ে তিন টায় উক্ত মাদরাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানাগেছে, গতকাল শুক্রবার তিন বছর মেয়াদী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ মইদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত ও সমাপনী বক্তব্যে রাখেন শেখ মইদুল ইসলাম। বক্তব্য রাখেন সহ-সভাপতি ও আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোস্তফা আমজাদ, সাধারণ সম্পাদক মুফতি শাব্বির আহমদ, সহ- সাধারণ সম্পাদক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, কোষাধ্যক্ষ আবু জাফর, সদস্য ফরহাদ হোসেন ডাকু, কাজী ইয়াছিন আলী টনি।শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোঃ মুছা।এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, শিক্ষক লোকমান হোসেন,খোরশেদ আলম,হাফেজ নুরুজ্জামান সহ ধর্মীয় শিক্ষার্থী বৃন্দ।


