স্টাফ রিপোর্টার: ১৭ সেপ্টেম্বর সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকায় পাকিস্তানি শাসন, শোষণ ও কুখ্যাত ‘শরীফ কমিশন’ প্রস্তাবিত শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করেন বীর ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল, কাঞ্চন সহ অনেকে।
আজ ১৭ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার হাইকোর্টের মূল ফটকের বাইরে শিক্ষা অধিকার চত্ত্বরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা।এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ১৭ সেপ্টেম্বর ‘শিক্ষা দিবস’ হিসেবে পালিত হয়। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে।



