
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মাে: শাহজাহান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মােঃ আব্দুর রহিম খান, আইন অনুষদের ডিন আব্দুল কুদুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মােহাম্মদ আশিকুজ্জামান ভূইয়া, বিজনেস স্ট্যাডিজের ডিন শেখ আশিকুর রহমান প্রিন্স, রেজিস্ট্রার প্রফেসর ড. মাে: নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মাে: রাজিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গােলাম হায়দার, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জি: এসএম এস্কান্দার আলী, শিঙ্গক সমিতি, অফিসার্স এসােসিয়েশন ও কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া টুঙ্গীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি জাতির পিতার সমাধীসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযােগিতা কামনা করেন। বাদ যােহর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

