জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক সজল আহাম্মেদের নেতৃত্বে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা আদায় সহ লবন, বিস্কুট জব্দ করেন।

এ ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান ৩ দিন বন্ধ রাখার নির্দেশ দেন। বুধবার বেলা ১২ টায় আন্দুলবাড়ীয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। জানাগেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স শাপলা ফুড প্রোডাক্টসে অস্বাস্থ্যকর, নোংরা,পরিবেশে খাবার প্রস্তুত ও সরবরাহ করা,মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন দ্রব্য খাদ্যের সহিত মিশ্রন, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন,ট্রেড লাইসেন্স বিহীন,স্বাস্থ্য পরীক্ষার সনদ বিহীন, সরকারী নির্দেশনা উপেক্ষাকরে, স্বাস্থ্যবিধি না মেনে সম্পূর্ণ অবৈধ ভাবে বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন, প্যাকেটজাতকরণ ও মেয়াদোত্তীর্ণের তারিখ মোড়কেরগায়ে লিপিবদ্ধ না করার অপরাধে মেসার্স শাপলা ফুড প্রোডাক্টসের স্বত্ত্বাধিকারী মোল্লা আবুল বাসার খোকনকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭/৪৩ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা সহ ৩ দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশদেন।

এ ছাড়াও গতকাল বুধবার সকাল ১১ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়ায় মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী রবিউল ইসলামকে ৩৭/৫১ ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।বাজার নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহাম্মেদ। এ সময় তাকে সহযোগীতা করেন জীবননগর উপজেলা স্যানিটারী অফিসার আনিসুর রহমান ও জেলা পুলিশের একটি চৌকস দল।