চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ আয়োজনে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশরত্ন শেখ হাসিনা'র ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, ছাত্রলীগ নেতা ফিরোজ, নাঈম, আব্দুর রহমান, অয়ন, রাজু, হিমেল, অভি, জিম, রিগ্যান, মিঠুন, আকাশ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ এর সকল ইউনিটের নেতাকর্মীসহ এলাকার সুশীল ও সাংবাদিক বৃন্দ উপস্থিতি ছিলেন।