মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় শনিবার (০৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি আবু ওসমান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু ওসমান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবুল বাশার । মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন এবং এসসিএফ’র সহসভাপতি ছিলেন আবু ওসমান চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন। তিনার শারীরিক অবস্থার অবনতি ঘটলে (৩০ আগস্ট) দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।