আলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় উপজেলা শিক্ষা কমিটির সভায় উপজেলাটিতে ১১ টি বহুতল বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ। উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহার উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষা অফিসার শামিম সুলতান, আশরাফুল আলম, রফিকুল আলম, প্রধান শিক্ষক নাশির উদ্দিন এ্যাটোম, মানোয়ার হোসেন, এনামুল হক, সেলিনা ইসলাম, হারেজ উদ্দিন, রেহানা সুলতানা, স্বজল কুমার বড়ুয়া, হারুনার রশিদ, রেহানা ইয়াসমিন, আমেনা খাতুন প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে ১১ টি প্রাথমিক বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।প্রর্যায় ক্রমে সকল স্কুলে ভবন নির্মাণ করা হবে বলে জানান কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার।


