আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত আলমগীর হোসেন নামের এক মাদক সেবীকে কারাদন্ড দিয়েছে। বুধবার সন্ধ্যায় ণির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই মাদক সেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
জানা গেছে,আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের হোসেন আলীর ছেলে আলমগীর হোসেন বুধবার সন্ধ্যায় গাঁজা সেবন করছিল। এ সময় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা সেবনরত অবস্থায় আলমগীরকে আটক করে । এ সময় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে গাঁজা সেবনের দায়ে আলমগীর হোসনেক ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।


