স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র ২৮ সেপ্টেম্বর শুভ জন্মদিন। দেশরত্ন শেখ হাসিনা'র ৭৪তম জন্মদিনের মাহাত্ম্যের প্রতি উৎসর্গ করে আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রকাশনা আমাদের স্বাধীনতা শব্দটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ, বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।