বায়েজিদ শেখ ( গোপালগঞ্জ প্রতিনিধি):


মহামারী করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে সাংবাদিকদের করোনাকালীন যে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন, তার ই ধারাবাহিকতায় গোপালগঞ্জের সাংবাদিকদের করোনাকালীন আর্থিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে আজ ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রোজ বৃহস্পতিবার গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এক চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিদা সুলতানা জেলা প্রশাসক, গোপালগঞ্জ। 

এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপমন্ত্রী মোঃ এনামুল হক শামীম, মাননীয় । এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী এমদাদুল হক,সভাপতি ,গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মুহাম্মদ সাইদুর রহমান খান ,  মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ গোপালগঞ্জ, প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় অনেক ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

এই  সভার মাধ্যমে গোপালগঞ্জ জেলার আওতাধীন যে সমস্ত পরিশ্রমী ও দক্ষ সাংবাদিকবৃন্দ তাদের অক্লান্ত সাধনা ও পরিশ্রম দ্বারা কাজ করে যাচ্ছেন তাদের হাতে তুলে দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সেই আর্থিক সহায়তার চেক।

অনুষ্ঠানের সভাপতি জনাব শাহিদা সুলতানা বলেন , "এই করোনা মহামারীর মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যেরকম বিরামহীন রিপোর্ট তৈরির কাজ চালিয়ে গেছেন তা সত্যিই অতুলনীয়। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই সাধারণ জনগণ ঘরে বসেই দেশের যাবতীয় তথ্যাদি পেয়েছে এবং পাচ্ছে।"

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপমন্ত্রী এনামুল হক শামীম সংবাদকর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "দেশের প্রতিটি জনগন সাংবাদিকদের কাছে ঋণী।কেনো না তাদের পরিশ্রমের ফলেই পৃথিবীর সকল তথ্য আজ আমাদের হাতের নাগালে।"