আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে। বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত  ভ্রাম্যমান আদালত ওই ৪টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গার সহকারি কমিশনার ভূমি হুমায়ন কবিরের নেতৃত্বে সন্ধ্যায় আনন্দধাম এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ডিলিং লাইসেন্স না থাকা,বেকারীতে নিম্ন মানের খাদ্য সামগ্রী উৎপন্ন ও বিক্রি,মেয়াদোর্ত্তীণ মালামাল বিক্রির দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। 

এ সময় শাপলা অটো পার্টসের দোকানদার সিরাজুল ইসলামকে ৫ হাজার টাকা, হাউসপুরের মহাসিন বেকারীতে ৩ হাজার টাকা,রহমান মুদি দোকানে ১ হাজার টাকা ও আইসক্রীম ফ্যাক্টরীর মালিক মানিক মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন একদল পুলিশ ফোর্স।