Add caption

 নিজস্ব প্রতিনিধি :


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে  এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)  সাইফ আল কবির নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত সাইফ রাষ্ট্রবিজ্ঞন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী। 

অভিযোগকারী মেয়ে জানান, "বিশ্ববিদ্যালয়ের বন্ধ পরবর্তী সময় থেকে নানা ধরনের অশ্লীল মেসেজ দেয় ছেলেটা। এক বিভাগের হওয়ায় আমি সাইফকে বোঝানোর অনেক চেষ্টা করি। চাইছিলাম নিজেরা বসে ঝামেলাটা  সমাধান করে নিব কিন্তু পরবর্তীতে জানতে পারি ও অনেক মেয়ের সাথে অশ্লীলতা করতেছে।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করছে কিনা সে বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী বলেন,"আমি খুব শীঘ্রই প্রশাসন বরাবর সুষ্ঠ বিচারের জন্য আবেদন করব।"
অভিযুক্ত সাইফ আল কবিরের সাথে যোগাযোগ এর চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।