জাহিদুল ইসলাম মামুন: বাংলাদেশ আওয়ামীলীগ, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ১১ মহররম, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২০০৪ সালের ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত সাড়ে আটটায় ২ নং ওয়ার্ডের মীরপাড়ার দৌরাস্তার মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ তুরাপ আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবন নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জীবননগর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মুন্সী নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোহাঃ আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, যুগ্ন- সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু,আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক।উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ ও দোয়া মাহফিল টি পরিচালনা করেন মীরপাড়া- আর্দশপাড়া- হারদাপাড়া বায়তুল সালাম জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মোঃ নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগনেতা নাজের আলী, খান তারিক মাহমুদ, শেখ সামাদুল ইসলাম, রানা তালুকদার, রফিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


