জাহিদুল ইসলাম মামুন: প্রতিবেদক,আন্দুলবাড়ীয়াঃজীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের স্বনামধন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন প্রয়াত হযরত মাওলানা খন্দকার শামসুল আলমের স্মরণে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দুটি মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সর্ব প্রথম ও পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ ও মীরপাড়া- আর্দশপাড়া ও হারদাপাড়া বায়তুল সালাম জামে মরহুমের পরিবারপর পক্ষ থেকে মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে পৃথক - পৃথক ভাবে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে তাফসির পেশ করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া দাখিল মাদরাসা সুপার হযরত মাওলানা মোঃ সাইফুজ্জামান ও বায়তুল সালাম জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নুরুজ্জামান,সাবেক ইমাম ও প্রয়াত মাওলাবা খন্দকার শামসুল আলমের পুত্র হযরত মাওলানা মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন অত্র ধর্মপ্রাণ মুসল্লী সহ এলাকার সূধী, শিক্ষক,সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ।


