আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্টানে জরিমানা করেছে। পন্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করাসহ নানা অভিযোগে গতকাল সোমবার দুপুরের দিকে পরিচালিত ভ্রাম্যমান আদালত ৮ জনকে ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করে।

জানা গেছে,আলমডাঙ্গার সহকারী কমিশনার ভ’মি হুমায়ন কবির দুপুরের দিকে আলমডাঙ্গা পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে খোদা বক্সের ছেলে আলতাফ হোসেন কে ১ হাজার টাকা, সুনিল কুমারের ছেলে সুজিত কে ২শ’ টাকা,জয়দেব দে’র ছেলে মিলন দে কে ৫শ’ টাকা, ছয়রদ্দিনের ছেলে সিরাজুল ইসলামকে ৫শ’ টাকা, নিমাই চন্দ্রের ছেলে কিশোর কুমার কে ২শ’ টাকা, হারুলাল বিশ্বাসের ছেলে গৌর চন্দ্র বিশ্বাস কে ৫শ’ টাকা, কলম মন্ডলের ছেলে শরিফুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমান আদালত সম্পর্কে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হুমায়ন কবির জানান, পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ পাশ করে এবং এজন্য সরকার ব্যাপক প্রচারসহ লিফলেট বিতরণও করেছে।


কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এটা অমান্য করছে। তাই সারাদেশেই পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।