মেহেরপুর জেলা প্রতিনিধি : "লাগাবো বৃক্ষ বাঁচাবো দেশ শেখ হাসিনার নির্দেশ, লাগাবো বৃক্ষ গড়বো দেশ, ছাত্রলীগের নির্দেশ"। 


এই ধারাবাহিকতায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা উদ্যোগে ও মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজর রহমান রিটন এর সহযোগিতায় ৩মাস ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি পালন করবে ছাত্রলীগ নেতৃবৃন্দ।



"মুজিব বর্ষের আহ্বান,তিনটি করে গাছ লাগান"

আজ কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দের মাঝে ২০০ টি বিভিন্ন জাতের বৃক্ষের চারা তুলে দেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাকিব আহাম্মেদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ সম্পাদক হৃদয়, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক   মোঃসাঈদ রানা, সাবেক উপ-প্রচার সম্পাদক ইয়াছির আরাফাত ফাহিম,ছাত্র নেতা রাজু সহপ্রমূখ উপস্থিত ছিলেন।