জানাগেছে, জীবননগর মৎস্য বীজ উৎপাদন খামার থেকে প্রতিবছর সরকারি ভাবে অনেক অর্থ উপার্জন করে থাকে। খামারের অফিসের ভবনটি ১৯৮১ সালে দুই তলা বিশিষ্ট ভবন তৈরি করা হয়েছিল। নিচে অফিস কক্ষ ও উপরে কর্মকর্তার বাসভবন। বর্তমানে দ্বিতীয় তলার বাসভবনটি পুরোপুরি জরাজীর্ণ। নিচের অফিসের কক্ষ গুলো অযোগ্য হিসেবেই রয়েছে। প্রতিষ্ঠানটি শুরু থেকে আজও এই মৎস্য বীজ উৎপাদন খামারে বিল্ডিং এর কোন সংস্করণ কাজ করা হয়নি। যে বিল্ডিং টি আছে সেটি খুবই জরাজীর্ণ ও বেহাল দশা অবস্থায় রয়েছে। তারপরেও নতুন ভবন না থাকায় ঝুকি নিয়ে এই বিল্ডিং এ অফিস করছেন কর্মকর্তা ও কর্মচারীগণ।
জীবননগর মৎস্য বীজ উৎপাদন খামার এর কর্মকর্তা কর্মচারীগণ চান অচিরেই জরাজীর্ণ অফিসটি পরিবর্তন করে নতুন অফিসের ব্যবস্থা করে মৎস্য বীজ উৎপাদন খামার এর অফিসের কাজ কর্ম সম্পাদন করতে সহযোগিতা চান সরকারের নিকট।
জীবননগর মৎস্য বীজ উৎপাদন খামারের কর্মকর্তা আব্দুল কাদের বলেন যে, আমাদের অফিস বিল্ডিংটি অনেক পুরাতন এটি স্থাপিত পর থেকে আজ পর্যন্ত অফিস বিল্ডিং এর কোন সংস্করণ কাজ করা হয় নাই। এখানে আমরা অনেক ঝুঁকি নিয়ে অফিসের কাজ করছি।




