আতিকুজ্জামান চঞ্চল: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আজ দুপুর ১২ টায় অঙ্কন ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানে জীবননগর দোয়াড়পাড়া গ্রামের ফেরদৌসী (৫০) নামের একজন মহিলা রোগী RBS ও HbA1C পরিক্ষা করতে আছেন ও এই প্রতিষ্ঠান থেকে পরিক্ষা করান ।
সূত্রে জানা গেছে, অঙ্কন ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠান পরিক্ষা না করেই রিপোর্ট দিয়ে দেন। সেই রিপোর্টে RBS 14.3 এবং HbA1C 9.4 আসে । রিপোর্ট দেখে রোগীর লোক হতাশ হলে আরও ২টি ল্যাবে একই RBS পরিক্ষা করা হয়। তাতে করে অন্য দুইটি ল্যাবে তুলনামূলক ভাবে ৭.৮ রিপোর্ট ঠিক থাকলেও অঙ্কন ডায়াগনস্টিক সেন্টারে কোন রকম পরিক্ষা নিরিক্ষা না করেই ১৪.৩ রিপোর্ট দেই।
অথচ রোগীর লোকজন বলেন যে, অঙ্কন ডায়াগনস্টিক সেন্টারের কোন RBS পরিক্ষা রিপোর্ট এর রেকর্ড আমাকে দেখাতে পারেনি। তাদের মেশিনের আজকের তারিখে কোন পরীক্ষার রেকর্ড জমা নেই। তখনই আমি বুঝতে পারি যে আমার সাথে প্রতারণা করা হয়েছে।
এই বিষয়ে অঙ্কন ডায়াগনস্টিক সেন্টারের মালিক রিপন বলেন যে, আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি প্রতিষ্ঠান সুনামের সাথে ব্যাবসা করি। কিন্তু আজ আমার টেকনোলজির ভুল করেছে আমি তার জন্য ক্ষমা চাই। পরে আজ বিকাল ৫ টায় রোগীর সব বুঝেগেলে রোগীর রিপোর্টের জন্য নেওয়া ৮০০ টাকা ফেরত দেন।
একটি ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট ভুল হলে রোগীর প্রাণহানিও হতে পারতো, তাই এমন ডায়াগনস্টিক সেন্টার গুলো বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। এবং সেই সাথে প্রশাসনের হস্তক্ষেপ কামায়।


