জাহিদুল ইসলাম মামুন: আন্দুলবাড়ীয়ার-কর্চাডাঙ্গা প্রাচীন সেনবাড়ী মা মনষা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব মা মনষা ও শিবপুজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর মৌজায় অবস্থিত কর্চাডাঙ্গা সেনবাড়ী মা মনষা প্রাচীন মন্দিরে মা মনষা ও শিবপুজা উপলক্ষে পূর্জাচণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেনবাড়ী মা মনষা মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক ও কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির সভাপতি বিন্দা ভৌমিক,জীবননগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় কুমার হালদার,সেনবাড়ী মা মনষা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উৎপল দত্ত,সদস্য কাজল দেবনাথ,বরুণ দেবনাথ, শ্যামল দেবনাথ,ডাঃ আশীষ কুমার সরকার সাধন ও দেবেন হালদার সহ হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বী সকল নারী-পুরুষ।



