স্টাফ রিপোর্ট : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আজ ২৬ আগস্ট আনুমানিক রাত ৯ টায় জীবননগর দত্তনগর মহাসড়কে নারিকেল বাগান নামক স্থানে লাটাহাম্বা ও ইজি বাইকের সাথে সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় নিহত -১ ও আহত ৫ জন।

ঘটনাস্থল হতে জানাগেছে, একই পরিবারের ৭-৮ জন মানুষ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি রোগীকে ডাক্তার দেখিয়ে নিজস্ব ইজিবাইকে করে নিজ বাড়ি মহেশপুর উপজেলার হুসরখালী পীরগাছা গ্রামে ফিরছিলেন। বাড়ি ফেরার সময় জীবননগর দত্তনগর মহাসড়কে নারিকেল বাগান নামক স্থানে একটি লাটাহাম্বা'র সাথে এই ইজিবাইকের সাথে সংঘর্ষ সংঘটিত হয়েছে বলে জানা যায়। 

এইসময় সড়ক দুর্ঘটনায় হুসরখালী পীরগাছা গ্রামের গোলাম হোসেন এর স্ত্রী মনোয়ারা ১ জন ঘটনাস্থলে নিহত ও ৫ জন আহত হয়। এই ৫ জন হলেন একই গ্রামের ও পরিবারের জালালের দুই মেয়ে বড় মেয়ে ইলমা (৫) ও ছোট মেয়ে তোয়া (২), এবং নাসির উদ্দীন এর দুই ছেলে নাজমুল (২২) ও নিরব (১৮) সহ একই পরিবারের মুকুলের ছেলে ইজিবাইক চালক তালাশ (১৮) গুরুতর আহত হয়েছে।


এই বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন যে, এই সড়ক দুর্ঘটনায় ১জন মহিলাকে মৃত অবস্থায় নিয়ে আসে এবং বাকি ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ফেরত দেওয়া হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন যে, এই ঘটনায় কোনো মামলা মোকদ্দমা বাদীপক্ষ না করতে চাইবার কারণে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়।