জাহিদুল ইসলাম মামুন: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডুমুরিয়া গ্রামের বালু ব্যবসায়ী শাহাজানের পুত্র মিলন হোসেন (৩৫) কে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯আগস্ট) দুপুর ১ টা থেকে আড়াই টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। আদালত সূত্রে জানাগেছে, সম্প্রতি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারনে সরকারি রাস্তা নষ্ট করা, পাশের জমি ভেঙে পড়া ও আবাদি জমির উর্বরতা নষ্ট করার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন জীবননগর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিং। এবং ড্রেজার মেশিন অপসারণ করা হয়, উর্বর জমি থেকে বালু সরিয়ে নেওয়া ও সরকারি রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ পুরো মেরামত এর জন্য ৩ দিনের সময় বেধে দেওয়া হয়েছে।
এ ছাড়াও আন্দুলবাড়ীয়া বাজারে বেলা ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংক্রমন রোগ প্রতিরক্ষা ও নির্মূল আইনে ২০১৮ ২৫ ( ১) ও ২৫ ( ২) ধারা মোতাবেক ৬ ব্যক্তিকে মাস্ক না পরার অপরাধে ২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় কর হয়।
অপরাধী ব্যক্তিরা হলেন, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত আলী আহাম্মদের পুত্র বিপুল বিশ্বাসকে ৫০০ টাকা, আন্দুলবাড়ীয়া গ্রামের বাবলু মোল্লা' র পুত্র আকাশ হোসেন ওরফে সনিকে ১০০ টাকা, নিধিকুন্ডু গ্রামের লাল মিয়া'র পুত্র তামিমকে ৫০০ টাকা,অনন্তপুর গ্রামের ইমদাদুল হকের পুত্র ঈশান সায়েমকে ৫০০ টাকা, রায়পুর গ্রামের আব্দুল মমিনের পুত্র রমজান আলীকে ৫০০ টাকা, পেয়ারতলা গ্রামের ওলিয়ার রহমানের পুত্র আজিম হোসেনকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় ও আনাদায়ে ৩ দিনের জেল দেয়ার আদেশ দেন।


