রাসেল হোসেন মুন্না: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হঠাৎ তিনার শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার (৭ই আগস্ট) বিকালে পরিবারের সদস্যরা তিনাকে এ্যাম্বুলেন্স যোগে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান। 

সেই থেকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি আগের থেকে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক সহকর্মী। 

তিনার দ্রুত সুস্থতার জন্য পরিবারের সদস্য ও উথলী ইউনিয়নবাসী সকলের নিকট দোয়া কামনা করেছেন।