চুয়াডাঙ্গা প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফাজিলাতু নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৮ জুলাই সকাল ১০:২০ মিনিটে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মহোদয়। 


পুষ্পমাল্য অর্পন শেষে সকাল সাড়ে ১০ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম শুভ জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেসিন বিতরণ অনুষ্ঠিত হয়। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও বাংলাদেশ শিশু একাডেমী'র যৌথ আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার'র সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিস সুপার তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভীন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, দামুরহুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহামান,  চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রোকসানা ছন্দা, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা ও সহকারী কমিশনার বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সহ প্রমূখ উপস্থিত ছিলেন।