বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বশেমুরবিপ্রবিতে ৪৯ টি কম্পিউটার চুরির ঘটনায়  ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৮ অগাস্ট সোমবার রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্ততি তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়। আইন অনুষদের ডিন জনাব মোঃ কুদ্দুস মিয়াকে সভাপতি, সদস্য হিসেবে ড. মোঃ আব্দুর রহিম, জনাব এস এম এস্কান্দার আলী, ড. মোঃ রাজিউর রহমান, জনাব মোঃ নজরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম ও রেজিস্ট্রার ড. মোঃ নুরউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদ উল আযহার ছুটি থাকাকালীন দায়িত্বরত গার্ডদের কেউ কেউ অনুমোদিত ছুটিতে ছিল। কেন তারা এমনটি করল এ বিষয়ে তদন্ত করবেন।

এছাড়াও তদন্ত কমিটিকে আগামি ৭ কর্মদিবসের মধ্যে লিখিত আকারে সুষ্ঠু প্রতিবেদন রেজিস্ট্রার বরাবর জমা দেয়া অনুরোধ করা হয়। 

উল্লেখ্য প্রথমে ৯১ টি কম্পিউটার হারানোর কথা জানালেও পরবর্তীতে জনসংযোগ অফিস থেকে ৪৯ টি কম্পিউটার হারানোর কথা জানানো হয়।