বি.এম.আল্ মামুন রনি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব স্বরণে আজ ৩১ আগস্ট বিকাল ৪ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকায় বাংলাদেশ ছাত্রলীগ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নাকন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল।

বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক, সাইদুর রহমান হৃদয়। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়, জেলা উপজেলা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।