আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইন শৃঙ্খলা বিষয়ক ও করোনা প্রতিরোধে সকলের করণীয় বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টারদিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।তিনি বলেন যে কোন সময়ের চেয়ে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো।
আলমডাঙ্গায় করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন,আপনারা সকলে যদি সচেতন না হন তাহলে করোনা মোকাবেলা করা সম্ভব নয়।আজকে বাজার ঘাটে কোন মানুষ স্বাস্থ্য বিধি মানছে না,এ ব্যাপারে আমাদের ভূমিকা রাখতে ।
সভায় বিশেষ অতিথি ছিলেন থানার ওসি তদন্ত এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনা (ভূমি) হুমায়ুন কবির, থানা অফিসার ইনচার্জ আলমগীর করির, উপজেলা স্বাস্হ্য ও প,প,কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মদ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সোহেল রানা, উপজেলা চেয়ারম্যান সমিতির, সম্পাদক নুরুল ইসলাম নুরু, এ্যাডঃ আব্দুল মালেক, আমিরুল ইসলাম মন্টু,,নজরুল ইসলাম,আমিনুল ইসলাম রোকন,সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, ,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি,প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, ,বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, ,পিআইও এনামুল হক, উপজেলা , মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত,উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ,প্রনী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,,ইউপি চেয়ারম্যান ,আব্দুল হালিম মন্ডল,আবু হোসেন আবু,মোস্তাফিজুর রহমান রুন্নু, মহিলা কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন, ইউপি সচিব,কালিদাসপুর ইউপি সচিব,কুমারি ইউপি সচিব,,সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান,মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।


